ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ভূমিকম্পের প্রভাব পড়ে মিরপুর টেস্টেও

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে। ঠিক একই সময় মিরপুর স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। এই কম্পনের প্রভাব পড়ে এই টেস্ট ম্যাচেও।  

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার হলেও মিরপুর স্টেডিয়াম এই কম্পনে কেঁপে উঠে। খেলা বন্ধ থাকে তিন মিনিটের মতোন। মাঠে থাকা খেলোয়াড়রা তখন জড়ো হয়ে দাঁড়িয়ে থাকেন।

বাইরে থাকা আয়ারল্যান্ডের ক্রিকেটাররা আতঙ্কে বাউন্ডারি লাইনের কাছে উন্মুক্ত স্থানে জড়ো হন। দর্শকদের মধ্যেও দেখা দেয় ভীতি। তারা গ্যালারি ছেড়ে নামতে শুরু করেন।  

ভূমিকম্পের সময় চলছিল ৫২.২ ওভার। বিরতির পরেই অবশ্য তাইজুলের আঘাতে আইরিশদের ষষ্ঠ উইকেটের ৮১ রানের জুটি ভাঙতে পারে বাংলাদেশ। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধ, টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

ভূমিকম্পের প্রভাব পড়ে মিরপুর টেস্টেও

আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫