ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কলকাতায় ১৮ সেকেন্ডের জোরালো ভূমিকম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জোরাল ভূমিকম্প অনুভূত হলো ভারতের কলকাতাসহ উত্তর ও দক্ষিণবঙ্গে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। এরপর, একের পর এক কম্পন অনুভূত হয়। টানা ১৮ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশে হয়তো এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস এখনও জানা যায়নি। কলকাতায় অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বহুতল অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকজনকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

কলকাতায় ১৮ সেকেন্ডের জোরালো ভূমিকম্প

আপডেট সময় : ১১:৫৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫