ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

খেলনা পিস্তল দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজশাহীর তানোরে যুবক গ্রেপ্তার

রাজশাহীর তানোরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে আনিসুর রহমান ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টায় তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমান ইমন উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল (পূর্বপাড়া) গ্রামের আব্দুল্লাহ ইসলামের ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, তানোর পৌরসভা সদরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আফজাল চৌধুরী (৪৮) বুধবার রাতে নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় ইমন তার বাড়িতে প্রবেশ করে হাতে থাকা একটি খেলনা পিস্তল আফজাল চৌধুরীর মাথায় ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি আফজাল চৌধুরীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বাদীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আনিসুর রহমানকে আটক করেন। পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটককৃত যুবকের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি প্লাস্টিকের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় আফজাল চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার তানোর থানায় মামলা দায়ের করেছেন। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

খেলনা পিস্তল দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজশাহীর তানোরে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬