ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বড় লিডের আশায় তৃতীয় দিনের খেলা শুরু বাংলাদেশের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৪২ ওভারে ১১৬/৫ (টাকার ১৭*, ডোহেনি ১৪*; স্টার্লিং ২৭, বালবার্নি ২১, কারমাইকেল ১৭, ক্যাম্ফার ০, টেক্টর ১৪)

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮) 

সিরিজের দ্বিতীয় টেস্টেও কর্তৃত্ব করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হওয়ার পর বল হাতেও আইরিশদের চেপে ধরেছেন তারা। তাতে প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে আইরিশদের ইনিংস দ্রুত থামিয়ে দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিন খেলতে নেমেছে বাংলাদেশ। 

গতকালকেই প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট তুলে সফরকারীদের বিপর্যস্ত করে ছেড়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ৯৮ রান নিয়ে তারা তৃতীয় দিন শুরু করেছে। দলটা এখনও পিছিয়ে ৩৭৮ রানে। ব্যাট করছেন লরকান টাকার ১১* ও স্টিফেন ডোহেনি ২*।  

১০ রানে দুটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। একটি করে নেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধ, টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

বড় লিডের আশায় তৃতীয় দিনের খেলা শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫