ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বগুড়ার শেরপুরে সবুজায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ, গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’। বুধবার দুপুরে উপজেলার কানাইকান্দর স্কুল মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। আয়োজকরা প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নাদিম মাহমুদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা, শিক্ষক গোলাম হোসেন, ফয়জুল হক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিহার্যতার ওপর জোর দেন। ক্রমবর্ধমান তাপমাত্রা, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্যই নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো বড় করে তোলার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি আলেমদের অবদানের মূল্যায়ন ও বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনা

বগুড়ার শেরপুরে সবুজায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ, গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

আপডেট সময় : ০৬:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬