ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ অপারেশন সাউদার্ন স্ফিয়ারনামে একটি অভিযানের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ‘কার্টেল দে লস সোলস’কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে, যা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে তারা ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মুখপাত্র মাও নিং বলেন, ২০১৪ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে ‘শান্তির অঞ্চল’ হিসেবে ঘোষণা করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো। চীন এই ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন করে।

মাও নিং আরও বলেন, চীন জাতিসংঘের চার্টার ও অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উদ্দেশ্য ও নীতি লঙ্ঘন করে এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। একইসঙ্গে, চীন যেকোনো অজুহাতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বাহ্যিক শক্তির হস্তক্ষেপের ঘোর বিরোধী।

তিনি বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক আইনি কাঠামোর মাধ্যমে স্বাভাবিক আইন প্রয়োগকারী এবং বিচারিক সহযোগিতা বজায় রাখবে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক পদক্ষেপ বেছে নেবে।

সূত্র: সিএমজি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত: যুবকের ৭ দিনের কারাদণ্ড

লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

আপডেট সময় : ০৯:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫