ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল (১৭ জুন) দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানিয়েছেন, এই মামলায় মোট ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার যুক্তিতর্ক শেষে আদালত বুধবার (১৭ জুন) রায়ের দিন ঠিক করেছেন এবং রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

মামলার সূত্রমতে, চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেলে বাসার পাশে একটি মক্তবে পড়তে যায়। পরে পরিবার জানতে পারে শিশুটি মক্তবে যায়নি। উৎকণ্ঠায় থাকা পরিবার ১০ দিন পর জানতে পারে, তাদের সন্তান খুন হয়েছে পরিচিতজন আবির মিয়ার হাতে, যাকে আয়াত ‘চাচ্চু’ বলে ডাকত। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে যে, তাদের বাসার ভাড়াটিয়া মো. আবিরই শিশুটি অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ওই বছর ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবির হত্যার কথা স্বীকার করেন।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ খণ্ড-বিখণ্ড করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মো. আবির এবং তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে আসামি করা হয়। কিশোর হওয়ায় দ্বিতীয় আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে প্রধান আসামি আবির কারাগারে রয়েছেন, অন্যদিকে কিশোর আসামির বিচার শিশু আদালতে চলছে। আয়াতের বাবা-মা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

আপডেট সময় : ০৫:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬