ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হরমুজ প্রণালির নৌ-ব্যবস্থা আর আগের অবস্থায় ফিরবে না: শঙ্কা ইরানি নৌ-বিশেষজ্ঞের

চলমান সংকটের অবসান ঘটলেও হরমুজ প্রণালির নৌ-পরিবহন ব্যবস্থা আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের মার্চেন্ট মেরিন ইউনিয়নের প্রধান সামান রেজায়েই। তার মতে, দীর্ঘ সময় ধরে এই প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ থাকলেও বর্তমান যুদ্ধ এর দীর্ঘদিনের শৃঙ্খলা ও কাঠামোকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

রেজায়েই জানান, বৈশ্বিক শিপিং শিল্প মনে করে এই নৌ-পথটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসা একটি দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া। এর জন্য প্রয়োজন টেকসই শান্তি এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর কার্যকর সমন্বয়। এছাড়া পারস্য উপসাগরের উভয় তীরের ক্ষতিগ্রস্ত বন্দর ও অবকাঠামো সংস্কারে বিপুল অর্থ ও সময়ের প্রয়োজন হবে। ফলে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

হরমুজ প্রণালির নৌ-ব্যবস্থা আর আগের অবস্থায় ফিরবে না: শঙ্কা ইরানি নৌ-বিশেষজ্ঞের

আপডেট সময় : ১০:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬