শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ‘আরিয়ান বিস্কুট’ নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।
নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে বেকারিতে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো – অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাদ্যপণ্য যথাযথভাবে না রাখা।
বেকারি মালিক সুমন সরদারকে এই অনিয়মগুলোর জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সকল খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়, আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















