ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

পুলিশের ওপর হামলা, ওয়াকিটকি ও ফোন ছিনতাইয়ের ঘটনায় ২ নারী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন মাদক কারবারিদের আটকের চেষ্টা করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং একটি কটি (পুলিশি সরঞ্জাম) ছিনিয়ে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে দুজন নারীকে আটক করেছে।

সোমবার (১৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় টহল দেওয়ার সময় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেন এবং ধস্তাধস্তি শুরু করেন।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ হামলাকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী খেলার মাঠে আশ্রয় নেয়। পরে স্থানীয় খেলোয়াড়রা পুলিশকে আশ্রয় দিলে হামলাকারীরা পিছু হটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের সহযোগী দুই নারীকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্বা: ব্রাজিলের নাচে লুকিয়ে আছে সংগ্রামের ইতিহাস

পুলিশের ওপর হামলা, ওয়াকিটকি ও ফোন ছিনতাইয়ের ঘটনায় ২ নারী আটক

আপডেট সময় : ০৯:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬