রাজবাড়ীর কালুখালীতে জামায়াত কর্মী মো. আসাদুজ্জামান (২৪) এর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আসাদুজ্জামানের এই বর্বরোচিত হত্যাকাণ্ড চরম বর্বরতা, নৃশংসতা এবং মানবতাবিরোধী অপরাধের শামিল, যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে দেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এবং সরকার তাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারার কারণেই একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি নিহত আসাদুজ্জামানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 






















