ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি জেনেভায় স্বাক্ষর হবে, আয়োজক পাকিস্তান

বহুল প্রতীক্ষিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হবে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার মধ্যরাতে এক ঘোষণায় এ তথ্য জানান।

পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা বিশ্ব শান্তির পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতার ফলস্বরূপ অর্জিত এই চুক্তি কেবল দুই দেশের মধ্যে সমঝোতা নয়, বরং শান্তি ও সংলাপের একটি বড় বিজয়। তিনি বলেন, বিশ্ব আজ শান্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হতে চলেছে, যেখানে যুদ্ধের অন্ধকারের পর শান্তির সূর্য উদিত হবে।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটি কাঠামোতে একমত হয়েছে। এছাড়া তেহরান, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান শত্রুতা ও সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে। প্রায় তিন মাস ১৬ দিনের নিবিড় আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর এই সমঝোতা অর্জিত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

তিনি দাবি করেন, পুরো শান্তি প্রক্রিয়াজুড়ে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। গত এপ্রিল মাসে পাকিস্তানের উদ্যোগে যুদ্ধবিরতির পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই উপলক্ষে পাকিস্তানের জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতীয় পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

শান্তি প্রক্রিয়ায় ভূমিকার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত পূরণ করলে ইরান ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল পাবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি জেনেভায় স্বাক্ষর হবে, আয়োজক পাকিস্তান

আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬