ফিলিপাইনের দক্ষিণ উপকূলে সোমবার ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। এক সপ্তাহ আগে একই এলাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন প্রাণহানি হওয়ার পর নতুন করে এই কম্পন অনুভূত হলো। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১২ কিলোমিটার গভীরে।
রিপোর্টারের নাম 
























