ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সাবেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল পুলিশ: পরকীয়ার জেরে স্বামী খুন?

দিনাজপুরের বোচাগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীকে তার নিজ বাড়িতে নির্মমভাবে পায়ের রগ কেটে হত্যার ঘটনায় নিহতের সাবেক স্ত্রী টিকটকার শিল্পী আক্তারকে (৩৪) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। সোমবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়। নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে এবং ডিএন অটো-রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে বোচাগঞ্জের নিজ বাড়িতে এক হামলার ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। তিনি তার বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী শিল্পী আক্তারের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও, সাবেক স্ত্রী শিল্পী আক্তার মাঝে মধ্যেই তার সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করতে বাড়িতে যাতায়াত করতেন। হামলার পর মোস্তাফিজুর রহমানের পায়ের রগ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছে। এই ঘটনা এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান জানান, নিহতের মৃত্যুর ঘটনায় পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে তার পূর্বের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও সম্পর্কের অবনতি ছিল বলে তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দিনাজপুর কোতয়ালি থানার (ইন্সপেক্টর-তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতের সাবেক স্ত্রী শিল্পী আহত সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গেই জিয়া হার্ট ফাউন্ডেশনে অবস্থান করছিলেন। তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জেলা পুলিশের নির্দেশনায় নিহতের…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের দামে, বাজারে সরবরাহ সন্তোষজনক

সাবেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিল পুলিশ: পরকীয়ার জেরে স্বামী খুন?

আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬