মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে এবং এর ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তেল প্রবাহ আবার শুরু হোক।’
তবে, প্রেসিডেন্ট পরে এক বিবৃতিতে জানান যে প্রণালিটি পুনরায় খোলার বিষয়টি কিছুটা বিলম্বিত হবে এবং আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই এটি চালু হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























