নেত্রকোনায় আকস্মিক বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে বৃষ্টি চলাকালে সদর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে একজন কৃষক ও একজন সিএনজি চালক প্রাণ হারান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন সদর উপজেলার সাপমারা গ্রামের জামাল মুন্সি (৫৫) এবং কুতুবপুর গ্রামের সবুজ মিয়া (৫৩)। জামাল মুন্সি একজন কৃষক ছিলেন এবং সবুজ মিয়া সিএনজি চালক হিসেবে কাজ করতেন। সকালের বৃষ্টিতে তারা নিজ নিজ এলাকায় বজ্রপাতের শিকার হন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, বজ্রপাতে মৃতদের লাশ দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















