ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সংসদীয় স্থায়ী কমিটি গঠন: আইন মন্ত্রণালয়ে আন্দালিভ পার্থ, অর্থে মুশফিকুর রহমান

জাতীয় সংসদে আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান।

রবিবার সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়। নবগঠিত কমিটিগুলোতে জামায়াতে ইসলামীর দুইজন এবং এনসিপির একজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সদস্যরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-২ আসন মইনুল ইসলাম খান, লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন, ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন, ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন এবং এনসিপি থেকে কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।

অন্যদিকে, আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান, পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ এবং রংপুর-৪ আসনের আকতার হোসেন।

উল্লেখ্য, গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। সংসদীয় এবং মন্ত্রণালয়সংক্রান্ত মোট ৫০টি কমিটির মধ্যে এ পর্যন্ত আটটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

সংসদীয় স্থায়ী কমিটি গঠন: আইন মন্ত্রণালয়ে আন্দালিভ পার্থ, অর্থে মুশফিকুর রহমান

আপডেট সময় : ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬