ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্কতায় মার্কিন বাহিনী, আকাশে যুদ্ধবিমানের মহড়া

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে এই প্রস্তুতির কথা জানিয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, মার্কিন বাহিনীর একটি এফ-১৬ ফাইটার জেট বা যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে। তারা জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমেরিকান বাহিনী সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখছে।

এর আগে সেন্টকম জানিয়েছিল, সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো মূলত হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। বর্তমানে ওই রুটটি জাহাজ চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক কমান্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক সইয়ের দ্বারপ্রান্তে

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্কতায় মার্কিন বাহিনী, আকাশে যুদ্ধবিমানের মহড়া

আপডেট সময় : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬