ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলা: প্রাণ হারালেন ১৭ কৃষক

নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ১৭ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির জামফারা রাজ্যের মারাদুন জেলার প্রত্যন্ত গোরোন নামায়ে গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কৃষকরা যখন নিজেদের জমিতে কাজ করছিলেন, তখন একদল বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে পর্যটকের ছদ্মবেশে তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৭ জন প্রাণ হারান এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হন। হামলাকারীরা আগে থেকেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মারাদুন জেলার রাজনৈতিক প্রশাসক সানুসি দোসারা এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহ আগে গ্রামরক্ষীদের হাতে ১৩ জন দস্যু নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, নাইজেরিয়ার এই অঞ্চলে মুক্তিপণের জন্য অপহরণ এবং গবাদি পশু চুরির উদ্দেশ্যে সশস্ত্র ডাকাত দলগুলো নিয়মিতভাবে এ ধরনের সহিংসতা চালিয়ে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক সইয়ের দ্বারপ্রান্তে

নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলা: প্রাণ হারালেন ১৭ কৃষক

আপডেট সময় : ১০:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬