ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ইউনানে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ও চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, সংসদ সদস্য সুলতানা জেসমিন এবং চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

অন্যদিকে, চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান (ইউনান সংসদের স্পিকার) এবং কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।

বৈঠকে বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং সড়ক যোগাযোগ কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া, ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের পারস্পরিক আদান-প্রদানের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

ইউনানে ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক

আপডেট সময় : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬