ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

শিক্ষা, কঠোর পরিশ্রম এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো জাতি এমনি এমনি উন্নত হয় না; পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, কর্মদক্ষতা এবং মানবসম্পদের উন্নয়নই একটি দেশের অগ্রগতির প্রধান চালিকাশক্তি।

শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকেও উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে হবে।

শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, দেশের শিশু-কিশোরদের ভবিষ্যৎ সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমান ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। চীন বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছে। ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে চলতি বছরেই চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো পরিদর্শন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পেরে চীন সরকার আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত জানান, আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফরে এসে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়ন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬