বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আসন্ন বাজেট ঋণনির্ভর হওয়ায় তা আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদ থেকে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য উল্লেখ করেন যে, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে। এটি ভবিষ্যতের জন্য আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে। তিনি আরও বলেন, বাজেটের মূল সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।
মানবিক অর্থনীতি গড়ার প্রচেষ্টার কথা বলা হলেও, যুব সমাজ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক কাঠামো যথেষ্ট শক্তিশালী নয় বলে তিনি মনে করেন। বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হলেও, নীতিগতভাবে শক্তিশালী এই কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি যথেষ্ট দৃঢ় নয় বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে বাজেটের মূল সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে এই বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয় হবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























