আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধের জন্য ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা প্রস্তাবিত মোট বাজেটের ১৩.৬০ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু এই তথ্য জানান। তিনি বলেন, আগামী অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ ব্যয় ২২ হাজার ৫০০ কোটি টাকা।
চলতি অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় ১ লাখ কোটি টাকা ধরা হয়েছিল, যা সংশোধিত বাজেটে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার কোটি টাকা করা হয়েছে। বিদেশি ঋণের সুদ ব্যয় ২২ হাজার কোটি টাকা ধরা হয়েছিল এবং সংশোধিত বাজেটেও তা অপরিবর্তিত রাখা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার একটি বিশাল ব্যবধান তৈরি হয়েছে। এই বাজেট ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
রিপোর্টারের নাম 





















