ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপ: ডেটা সায়েন্সের ভবিষ্যদ্বাণীতে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা সর্বাধিক

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের শিরোপা কে জিতবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের জল্পনা কল্পনার শেষ নেই। তবে এবার মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সের ওপর ভরসা করে একটি উন্নত অ্যালগরিদম এবং এক লাখ সিমুলেশনের ফলাফল বলছে, আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের।

অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের অধ্যাপক আখিম জাইলিস ও তার গবেষকদলের বিশ্লেষণে স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৪.৫ শতাংশ। তাদের হিসাব অনুযায়ী, খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স, যাদের প্রত্যেকের জয়ের সম্ভাবনা ১২.৪ শতাংশ। এরপর জার্মানি (১১.২ শতাংশ), পর্তুগাল (৮.৯ শতাংশ) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৮.২ শতাংশ) রয়েছে।

গবেষকরা জানান, এই পূর্বাভাস তৈরির জন্য বিভিন্ন পরিসংখ্যান মডেল, আন্তর্জাতিক বুকমেকারদের মতামত এবং খেলোয়াড়দের পারফরম্যান্স বিশদভাবে বিশ্লেষণ করে দলগুলোর শক্তিমত্তা নির্ধারণ করা হয়েছে। এরপর একটি মেশিন লার্নিং অ্যালগরিদম ওই তথ্য ব্যবহার করে প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল তৈরি করেছে। তাদের মডেলে প্রতিটি ম্যাচকে বিশেষ ধরনের ‘ভারসাম্যহীন পাশা’র সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে দুই দলের গোল করার ও জয়ের সম্ভাবনা আলাদাভাবে নির্ধারণ করা হয়। এই সম্ভাবনার ভিত্তিতে পুরো টুর্নামেন্ট এক লাখ বার সিমুলেট করে সম্ভাব্য চিত্র বের করা হয়েছে।

বিশ্লেষণে বিশ্বকাপের ড্র, নকআউট পর্ব, অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের নিয়মও বিবেচনায় নেওয়া হয়েছে। যেহেতু ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে এবং নকআউট পর্ব আরও বড় হবে, তাই শীর্ষ দলগুলোর সম্ভাবনার ব্যবধানও তুলনামূলকভাবে কম। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মডেল বলছে, শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৭৮ শতাংশ। তবে নকআউট পর্বে যাওয়ার পর শিরোপা জয়ের সম্ভাবনা দ্রুত কমে যায়। গবেষণা অনুযায়ী, নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

এই পূর্বাভাস তৈরিতে গত আট বছরের আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, ফিফা র‌্যাংকিং, খেলোয়াড়দের বাজারমূল্য, ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স, এমনকি বিভিন্ন দেশের অর্থনৈতিক সূচকও ব্যবহার করা হয়েছে। ট্রান্সফারমার্কটের তথ্যও বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে। উল্লেখ্য, এই গবেষকদল ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে চ্যাম্পিয়ন হিসেবে সফলভাবে পূর্বাভাস দিয়েছিল, যদিও ২০২২ পুরুষ বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ২০২৩ নারী বিশ্বকাপে তাদের পূর্বাভাস মেলেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

২০২৬ বিশ্বকাপ: ডেটা সায়েন্সের ভবিষ্যদ্বাণীতে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা সর্বাধিক

আপডেট সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬