ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির লক্ষ্য: যাত্রাবাড়ীর উঠান বৈঠকে নবীউল্লাহ নবী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, “গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপস করবে না বিএনপি। এখন আমাদের লক্ষ্য একটাই— গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।”

বুধবার ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এক উঠান বৈঠক ও গণসংযোগে তিনি এই কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।

নবীউল্লাহ নবী বলেন, “দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই, আমরা একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়ায় আমাদের সাথে জনগণের সমর্থন রয়েছে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির লক্ষ্য: যাত্রাবাড়ীর উঠান বৈঠকে নবীউল্লাহ নবী

আপডেট সময় : ০২:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫