ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

জামায়াতের ৫০ পৃষ্ঠার বিকল্প বাজেট: উন্নয়ন পরিকল্পনার আলোকে প্রস্তাবনা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি তাদের এই ৫০ পৃষ্ঠার বাজেট প্রস্তাবনা উপস্থাপন করে। এতে বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন সংবাদ সম্মেলনে এই ছায়া বাজেটটি উপস্থাপন করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এই ছায়া বাজেট প্রণয়ন করা হয়েছে বলে দলটি দাবি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

জামায়াতের ৫০ পৃষ্ঠার বিকল্প বাজেট: উন্নয়ন পরিকল্পনার আলোকে প্রস্তাবনা

আপডেট সময় : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬