ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বিসিবি নির্বাচনে জয়ী পোশাক খাতের চার উদ্যোক্তাকে বিজিএমইএ’র অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদে পরিচালক পদে বিজয়ী হওয়ায় পোশাক শিল্পের চার বিশিষ্ট উদ্যোক্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিজিএমইএ। নির্বাচিত পরিচালকরা হলেন—সাকিফ আহমেদ সালাম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মাসুদুজ্জামান এবং ইসরাফিল খসরু। তাদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিজিএমইএ পরিবার এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বার্তায় বলেন, দেশের পোশাক শিল্প যেভাবে বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে, ঠিক সেভাবেই এই উদ্যোক্তারা তাদের দীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রীড়ানুরাগকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। এই জয় পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।

শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত পরিচালকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ক্রিকেটের মানোন্নয়নে তাদের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচিত এই পরিচালকরা দেশের স্বনামধন্য বিভিন্ন পোশাক কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা ও সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন মিশরীয় স্ট্রাইকার

বিসিবি নির্বাচনে জয়ী পোশাক খাতের চার উদ্যোক্তাকে বিজিএমইএ’র অভিনন্দন

আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬