ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সদরের মহিন্দুর স’মিলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সোহেল শিকদার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওপেনএআইয়ের সর্বাধুনিক এআই মডেল উন্মোচন: বিতর্ক আর নিরাপত্তা উদ্বেগ

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৬:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬