ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মাদারগঞ্জে ২১ ঘণ্টা বন্ধ বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

জামালপুরের মাদারগঞ্জে বাসচালককে মারধরের প্রতিবাদে টানা ২১ ঘণ্টা ধরে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

রবিবার সন্ধ্যা থেকে মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বিকেল চারটা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হয়নি। পরিবহন শ্রমিকরা জানান, বাসচালকের ওপর হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

বাস চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দিয়েছে, ফলে জামালপুরগামী যাত্রীরাও বিপাকে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঢাকাগামী একটি বাস মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজার এলাকায় পৌঁছালে পূর্বের বিরোধের জেরে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে মারধর করেন। পরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বাস ছাড়ার অনুরোধ করায় উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ এর সাথে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। আহত বিজয় বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওপেনএআইয়ের সর্বাধুনিক এআই মডেল উন্মোচন: বিতর্ক আর নিরাপত্তা উদ্বেগ

মাদারগঞ্জে ২১ ঘণ্টা বন্ধ বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬