জামালপুরের সরিষাবাড়ীতে নেশার টাকা জোগাড় করতে গিয়ে বিদ্যুতের তার চুরি করার সময় স্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গামারা বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিপু মিয়া ছিলেন এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। রোববার ভোররাতেই তিনি তার নিজ গ্রাম বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করার উদ্দেশ্যে সেখানে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নিহতের লাশের সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
রিপোর্টারের নাম 























