ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযোগ নিতে পুলিশের ঘুষ দাবি

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জোবায়ের (২০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৩ জুন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন তিনি। চার দিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় নিহতের স্বজনেরা বন্দর থানায় অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত এক উপপরিদর্শক (এসআই) তাদের কাছে ঘুষ দাবি করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় জনতা লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।

খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এসআই মাসুদ রানাকে ইতিমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। তিনি জানিয়েছেন, হত্যার সাথে জড়িত আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহত জোবায়ের পাবনা সদরের রিকশাচালক জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দর এলাকার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের কাছে তিন অজ্ঞাত ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযোগ নিতে পুলিশের ঘুষ দাবি

আপডেট সময় : ১১:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬