দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাভার থানা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদলের তৃণমূলের প্রত্যাশা পূরণে ফয়সল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে ঢাকা জেলা উত্তর ছাত্রদল এই নতুন আংশিক কমিটির ঘোষণা দেয়। এর আগে শুক্রবার ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এই কমিটি অনুমোদন করেন।
ঘোষিত ১৮৮ সদস্যের আংশিক কমিটিতে রফিকুল ইসলাম নোমানকে সিনিয়র সহ-সভাপতি এবং ৬৬ জনকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। রাকিব হাসান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, আর ২৫ জন সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
নতুন এই কমিটিতে শিশির হাসান প্রচার সম্পাদক এবং নজরুল ইসলাম সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন মো. শারাফাত হোসাইন এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন জাহিদ হাসান। এছাড়াও কমিটিতে ৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই আংশিক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা পেয়েছে।
রিপোর্টারের নাম 

























