মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ‘নিষিদ্ধ ঘোষিত’ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন মামলার সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
রোববার জোরারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব উদ্দিন (২০), মেহেদী হাসান (২২), মঈন উদ্দিন (১৯), জাহিদুল আলম ভূঁইয়া (৪৪), নজরুল ইসলাম জীবন (২৮) এবং আইনুল ইসলাম লিমন (২০)।
পুলিশের তথ্য অনুযায়ী, সাকিব উদ্দিন, মেহেদী হাসান ও মঈন উদ্দিনকে একটি নির্দিষ্ট মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, আরেকটি মামলার সন্দেহভাজন আসামি জাহিদুল আলম ভূঁইয়াকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে আটক করা হয়। এছাড়া, মুহুরী প্রজেক্ট এলাকা থেকে নজরুল ইসলাম জীবন এবং বারইয়ারহাট বাজারের মস্কো বেকার্সের সামনে থেকে আইনুল ইসলাম লিমনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
রিপোর্টারের নাম 























