ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আঞ্চলিক সহযোগিতা জোরদার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপে এনসিপি-আইসিএপিপি বৈঠক

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর একটি প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করেছে। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

রবিবার বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আইসিএপিপি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ওহ সং। অন্যদিকে, এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ নেতৃত্বের ভূমিকাকে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে এনসিপির অংশগ্রহণকে স্বাগত জানান, যা সংস্থাটিতে দলটির প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হবে।

আলোচনায় সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়। এছাড়াও, ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদার, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এনসিপি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

আইসিএপিপি এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে কাজ করা একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। সংস্থাটি গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা, শান্তি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

আঞ্চলিক সহযোগিতা জোরদার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপে এনসিপি-আইসিএপিপি বৈঠক

আপডেট সময় : ১০:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬