গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া উপজেলার চন্নাপাড়া এলাকার মৃত রফিকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিন্টু মিয়ার দখলে থাকা এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীন আলম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















