ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে মাছ চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় সশস্ত্র ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় মৎস্য প্রকল্পের সাথে জড়িত কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাগলা থানার স্বল্পছাপিলা গ্রামে রোববার ভোরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে আওয়ামীলীগ নেতা আজিজুল হক এবং ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, অমিত, জাহিদ হাসানসহ ১০-১২ জন ব্যক্তি ছাত্রদল নেতার মৎস্য খামারে মাছ চুরি করতে প্রবেশ করেন। এ সময় খামারের লোকজন তাদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়। এতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ উভয় পক্ষের প্রায় ৭ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, স্বল্প ছাপিলা গ্রামের ওরপাথর বিলে মাছ ধরা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত ছিল কিনা সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















