ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

গ্রামে বিদ্যুৎ বিভ্রাট চরমে, সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে জানিয়েছেন যে, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এসব কথা জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, আমরা লোডশেডিং বলি আর মেরামত সেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হলো বাস্তবতা। তিনি মন্ত্রীর কাছে বিনীত প্রশ্ন রাখেন যে, মন্ত্রী এই সংসদে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে, পহেলা মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। কিন্তু এর পরে আরো এক মাস তিন চার দিন পার হয়ে গেলেও এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই পাওয়া যায়নি। আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে, সংসদে এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন তিনি।

অন্যদিকে, জাতীয় সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা জানান। বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটি সীমাবদ্ধতা আছে। এ জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালু রাখতে হচ্ছে এবং সেই কারণে সার কারখানায় আমরা সংযোগ দিতে পারছি না।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে কোনো দিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি, আমরা গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় আমরা সংযোগ দিতে পারবো।

মন্ত্রীর এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি। ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

গ্রামে বিদ্যুৎ বিভ্রাট চরমে, সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফারহানার

আপডেট সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬