ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

১৬ সাবেক এমপি-মন্ত্রীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ

জাতীয় সংসদ দেশের বিভিন্ন ক্ষেত্রের ১৬ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। রবিবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন, যা পরে সংসদে গৃহীত হয়। প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোকসন্তপ্তদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিন। এছাড়াও বিএনপির সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহা।

সংসদের রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিনে প্রয়াত মন্ত্রী, এমপি এবং দেশি-বিদেশী বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়াও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, প্রখ্যাত সংগীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল সংগীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করেছে।

এছাড়াও, ধর্ষণ পরবর্তী হত্যার শিকার মিরপুরের শিশু রামিসা, ফাহিমা মিম, নরসিংদীর আমিনা এবং তাবাসসুম আক্তারের মৃত্যুতেও জাতীয় সংসদ শোক প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

১৬ সাবেক এমপি-মন্ত্রীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ

আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬