ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড, ৭ কার্যদিবসের মধ্যে আপিলের সুযোগ

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আসামি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারী পাবে। আদালত আরও নির্দেশ দিয়েছেন যে, যদি ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করা হয়, তবে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে তা বুঝিয়ে দিতে হবে।

আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আসামিরা সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। এই মামলার রায় ঘোষণার পর জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড, ৭ কার্যদিবসের মধ্যে আপিলের সুযোগ

আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬