ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রামগতিতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত আটক, উদ্ধার বিপুল অর্থ ও অস্ত্র

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাতে কোস্টগার্ডের রামগতি স্টেশনের একটি দল জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারী ও তার দুই সহযোগী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কোস্টগার্ড সদস্যরা চারদিক থেকে ঘিরে তাদের আটক করেন। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. আজিম ব্যাপারী ওরফে আজিম ডাকাত (৩২), মো. বশির (৪০) এবং রাব্বী (১৬)। আজিমের বাড়ি সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট এলাকায়। অপর দুজন রামগতি উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, এর আগেও ২০২২ সালে অস্ত্রসহ আজিমকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে রামগতি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকাসহ আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার সংক্রান্ত কার্যক্রম শেষ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

রামগতিতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত আটক, উদ্ধার বিপুল অর্থ ও অস্ত্র

আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬