ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার সান মারিনোর সেরাভালে অবস্থিত স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলেই স্বাগতিকদের বিপক্ষে জয় নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১৯তম মিনিটে মোরছালিনের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন তপু বর্মণ। তবে ৩১তম মিনিটে নিকোলাস জাকোপেত্তির গোলে সমতায় ফেরে সান মারিনো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ম্যাচের ৮৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তপু।

বাকি সময়ে স্বাগতিকদের আর কোনো সুযোগ না দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন মাঠে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে অভিষেক হয়েছে জার্মান কোচ থমাস ডুলির। প্রথম ম্যাচেই জয় দিয়ে নিজের দায়িত্বকাল শুরু করলেন তিনি। তার কৌশলগত পরিকল্পনা এবং সময়োপযোগী পরিবর্তন মাঠে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পাওয়াকে বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই সাফল্য ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচগুলোতে দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে আশা করছেন সমর্থকেরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

বান্দরবানের লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬