ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা

স্ত্রী আফরা ইভনাথ ইকরার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে আগামী ২৪ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি। সেই নির্দেশের ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইকরার বাবা বাদী হয়ে পল্লবী থানায় পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা

আপডেট সময় : ১১:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬