দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ বাড়াতে নতুন একটি নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার। ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা-২০২৬’ শিরোনামের এই খসড়াটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এই নীতিমালার মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিসহ দেশের সকল স্তরের নাগরিকদের বিনিয়োগে উৎসাহিত করা। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























