মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বিচার বিভাগের বাজেট পৃথকীকরণের দাবি

বিচার বিভাগকে প্রশাসনিক ও আর্থিক দিক থেকে সম্পূর্ণ স্বাধীন করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠন এবং পৃথক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, বিচার বিভাগ যদি জনবল নিয়োগ বা আর্থিক সিদ্ধান্তের জন্য নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল থাকে, তবে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

সেমিনারে বিচার বিভাগের জন্য ১১টি খাতে আলাদা বরাদ্দের প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে আদালতের আধুনিকায়ন, বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি, মামলার ডিজিটালাইজেশন এবং বিচার বিভাগীয় সংস্কার তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ধরে রাখার ক্ষেত্রে বড় অন্তরায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

বিচার বিভাগের বাজেট পৃথকীকরণের দাবি

আপডেট সময় : ১১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬