ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিল্পায়ন ও কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কার্যকরী মূলধনের অভাবে যেসব কারখানা উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও সচল হতে পারছে না, তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ক্লোজড ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর ফ্যাসিলিটেশন রিফাইন্যান্স স্কিম’-এর আওতায় তিন বছর মেয়াদি এই ঘূর্ণায়মান তহবিল থেকে ঋণ সুবিধা দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নগদ অর্থের সংকটে শ্রমিকদের বেতন, কাঁচামাল ক্রয় ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নতুন এই স্কিমের মাধ্যমে রপ্তানিমুখী শিল্প এবং বন্ধ কারখানা পুনরায় চালু করতে আগ্রহী বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া হবে, যার ফলে দেশের কর্মসংস্থান ও উৎপাদন খাত শক্তিশালী হবে। এই তহবিলের ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্পায়ন ও কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল

আপডেট সময় : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬