ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপ ধরে রাখার মিশনে রিজার্ভ খেলোয়াড় প্রস্তুত রাখছে আর্জেন্টিনা

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। টুর্নামেন্ট চলাকালীন মূল দলের কোনো খেলোয়াড় চোটে পড়লে বা অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে বিকল্প হিসেবে ব্যবহারের জন্য অতিরিক্ত চারজন ফুটবলারকে প্রস্তুত রাখা হয়েছে।

প্রস্তুত থাকা এই তালিকায় রয়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো এবং ম্যাক্সিমো পেরোনে। তারা দলের নিয়মিত সদস্যদের সঙ্গে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন যাতে প্রয়োজন পড়লে যেকোনো মুহূর্তে মাঠে নামতে পারেন। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা তাদের এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। মূল টুর্নামেন্টের আগে লিওনেল মেসির দল হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ধরে রাখার মিশনে রিজার্ভ খেলোয়াড় প্রস্তুত রাখছে আর্জেন্টিনা

আপডেট সময় : ১০:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬