ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

অর্থনীতির নতুন দিগন্ত ‘ক্রিয়েটিভ ইকোনমি’: বাজেটে বিশেষ গুরুত্বের পরিকল্পনা

প্রচলিত শিল্প খাতের বাইরে জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর জোর দিচ্ছে সরকার। মানুষের মেধা, উদ্ভাবনী শক্তি, সংস্কৃতি ও ডিজিটাল দক্ষতা কাজে লাগিয়ে কীভাবে দেশের জিডিপি বাড়ানো যায়, তা নিয়ে নীতিনির্ধারকরা নতুন করে ভাবছেন। আসন্ন বাজেটে এই খাতের প্রসারে ১০০ থেকে ১৫০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সৃজনশীল অর্থনীতি বলতে মূলত সংগীত, চলচ্চিত্র, ডিজিটাল কনটেন্ট, গেম ডেভেলপমেন্ট এবং কারুশিল্পের মতো ক্ষেত্রগুলোকে বোঝায়, যেখানে মূল পুঁজি হলো মানুষের সৃজনশীলতা। সরকার মনে করছে, তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল সেবা ও সৃজনশীল পণ্য রফতানিতে নতুন বাজার তৈরি করা সম্ভব। তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং সৃজনশীল খাতের উন্নয়নে বিশেষ প্রণোদনা আসন্ন বাজেটের অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির নতুন দিগন্ত ‘ক্রিয়েটিভ ইকোনমি’: বাজেটে বিশেষ গুরুত্বের পরিকল্পনা

আপডেট সময় : ০৮:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬