মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে এবং একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৬ জন। গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৬০ জন। বর্তমানে আক্রান্তদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত ৬১ হাজার ১৯৪ জন ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ৫৭ হাজার ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবদল নেতাকে গণধোলাই

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬