ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জামায়াতের আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, টেকসই অর্থনীতি, কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বৈঠকে প্রতিনিধিদলে আরও ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস. মেহরিন এ. মাহবুব ও অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন। 

অপরদিকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

জামায়াতের আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫