নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহত মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ বুধবার দিবাগত রাতে তার বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ছেলে জুয়েল ইসলাম পলাতক রয়েছেন।
নিহতের ছোট ছেলে লাবিন ইসলাম জানান, তিনি বাড়িতে ফিরে মায়ের খোঁজ না পেয়ে বড় ভাইয়ের ঘরের মেঝেতে ফাটল ও রক্ত দেখতে পান। তার সন্দেহের ভিত্তিতে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, দুই দিন আগেই মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও নাতিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























